দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্থিক অনিয়মের অভিযোগের পর কুমিল্লা সিটি করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল হান্নানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বদলি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৫ মার্চ যোগদান করা আব্দুল হান্নান বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায়। ওই চিঠির ভিত্তিতেই তাকে বদলি করা হয় বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন কর্মস্থল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তিনি একই পদে যোগ দেবেন এবং বর্তমান বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অবসর সংক্রান্ত বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নির্ধারিত হবে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জে আই